বিজ্ঞপ্তি

আমাদের সফলতা

দেশ বিদেশে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নিম্নে উল্লেখিত আর্জন সমূহ অর্জিত হয়ঃ

 

১। ১৯৬৪ সালে মোহাম্মদ হাবিবুল্লা বাহার নামে একজন সৃজনশীল বধির শিক্ষার্থী ঞThe Common-wealth Society for the Deaf  এর পুরষ্কার সহ প্রশংসা পত্র লাভ করে। 

 

২। ১৯৬৬ সালে নাজমুল হক এবং মোঃ রহমতউল্লাহ খান নামে দুইজন মেধাবী ও সৃজনশীল বধির শিক্ষার্থী অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে আন্তর্জাতিক ভাবে অনুষ্ঠিত The Common-wealth Society for the Deaf লন্ডনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সর্বোচ্চ মেধাস্থান ও সম্মাননা লাভ করে।  

 

৩। এভাবে অর্জনের ধারা সমূন্নত রেখে যথাক্রমে ১৯৬৮, ১৯৭০ ও ৭৩ সালে মেধাবী ও সৃজনশীল বধির শিক্ষর্থীরা ১ম ও ২য় স্থান অর্জন করে। 

 

৪। ১৯৭৯ সালে মোঃ আতিকুর রহমান নামে ৭ম গ্রেডের একজন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রেসিডেন্ট পদক লাভ করে। একই বৎসরে দিলারা বেগম নামে এক বধির শিক্ষার্থী জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় গোল্ড ম্যাডেল সহ আন্তর্জাতিক পদক লাভ করে। 

 

৫। ভারতে অনুষ্ঠিত ১৯৯৪ সালে শঙ্করস্ অন্তর্জাতিক শিশু প্রতিযোগীতায় রুনা নামের এক শিক্ষার্থী ১ম স্থান  গ্রহণ করেন। 

 

৬। ২০০০ সালে তারেক কোরেশী জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহন করে স্বর্নপদকে ভূষিত হয়। 

 

৭। ২০১৫ সালে মোঃ  আকরাম হোসেন নামে ৮ম গ্রেডের একজন শিক্ষার্থীর একটি চিত্রাঙ্কন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর শুভেচ্ছা কার্ডে স্থান লাভ করায় ৫০,০০০/- টাকা পুরষ্কার লাভ করে। ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য খুশি হয়ে উক্ত শিক্ষার্থীকে আরও ১০,০০০/- পুরষ্কার প্রদান করেন। 

 

৮। ২০২৩ সালে মোঃ সামিম নামে ৮ম শ্রেণীর একজন শিক্ষার্থীর একটি চিত্রাঙ্কন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে স্থান লাভ করায় ৫০,০০০/- টাকা পুরষ্কার লাভ করে।

 

৯। ২০২৩ সালে ফারদিন হোসেন আপন নামে ৮ম শ্রেণির একজন শিক্ষার্থীর একটি চিত্রাঙ্কন সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের শুভেচ্ছা কার্ডে স্থান লাভ করে।

 

১০। ২০২৪ সালে ওয়াকিল হাসান নামে ৮ম শ্রেণীর একজন শিক্ষার্থীর একটি চিত্রাঙ্কন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ নববর্শ-২০২৪ শুভেচ্ছা কার্ডে শুভ স্থান পাওয়ায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা পুরষ্কার লাভ করে।

 

১১। এছাড়া, সরকারি ও বেসরকারি সংস্থা কর্তৃক স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত চিত্রঙ্কন প্রতিযোগিতায় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে আসছে।